২৮০ পাখিসহ ছয় শিকারী গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৫
লোহাগড়ায় ২৮০টি দেশি শালিক পাখিসহ ৬ শিকারিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ গত রবিবার লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের ইয়াছিন মন্ডলের ছেলে সুকুর মন্ডলকে (২৬) পাখিসহ আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে পৌরসভার সওদাগরপাড়ার রমজান খাঁ (২৮), জহির খাঁ (২৩), নয়ন শেখ (২০), মুসা খাঁ (১৮) ও আইনাল ফকিরকে (১৭) জবাইকৃত ২৮০টি দেশি শালিকসহ আটক করা হয়। তারা উপজেলার ঘাঘা এলাকা থেকে গুলতি ও চেতনানাশক ট্যাবলেট দিয়ে ওইসব পাখি শিকার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা(তদন্ত)হাফিজ ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।