বয়স্কভাতার কার্ড পাননি শতবর্ষী বিবি খাতুন

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৫
মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী বৌ বাজার এলাকার বাসিন্দা শত বর্ষের বৃদ্ধা বিবি খাতুনকে দু’বেলা ভাতের জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এই বৃদ্ধা বয়সে নিজের ভাত কাপড়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরলেও তার কপালে জোটেনি কোন সাহায্য বা কার্ড। পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়ার স্ত্রী বিবি খাতুন বয়সের ভারে চলাফেরা করতে পারে না। একমাত্র পুত্র দরিদ্র হওয়ায় তাকে খেতে দিতে পারে না। ফলে বৃদ্ধ বয়সে তাকে দু’বেলা দু’মঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে হয়। শনিবার মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের বিবি খাতুনকে রাস্তার পাশে বসে সাহায্য চাইতে দেখা যায়। তিনি অনেকের কাছে একটি কাপড়ও চাচ্ছেন। বিবি খাতুনের ছোট্ট দাবি দু’বেলা দু’মুঠো খাবার এবং পরনের একটি কাপড়।