ঝিনাইদহের শৈলকুপাতে সম্রাট বাহিনীর চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। সংখ্যালঘু সমপ্রদায়ের ব্যবসায়ীরা তাদের প্রধান টার্গেট।
প্রায় বছর খানেক আগে সম্রাট বাহিনী নামে শৈলকুপা এলাকা একটি বাহিনী গঠন করে মাস্তান শ্রেণির ১০ - ১৫ যুবক। তারা সম্রাট পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দেয়। ২৮ জুন রাতে তারা নিহার সাহার বাড়িতে বোমা হামলা চালায়। এর আগে ব্যবসায়ী কালা চাঁদ সাহার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ সুপার বিষয়টি জানার পর একজন গ্রেপ্তার হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সম্রাট বাহিনীকে ধরতে পুলিশ তত্পর।
