ঠাকুরগাঁওয়ে সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৮
গত রবিবার রাত নয়টায় ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল জালাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় ওই গ্রামের রাজাপুকুর এলাকায় আনারুল ও আল মামুনের মধ্যে টাকা লেনদেনের বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে দু’জনই লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। ওই সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল জলিল গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের গ্রেফতার করা হবে।’