সাতক্ষীরার মুন্সিগঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৫০
‘বাঘ বাঁচান, মায়ের মতন সুন্দরবন রক্ষা করুন’— এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরার মুন্সিগঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের বাংলো থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে টাইগার পয়েন্টে শেষ হয়। পরে টাইগার পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোঃ ইয়াসিন নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক-ই-ইলাহী, সহকারী বন সংরক্ষক কেরামত আলী, শ্যামনগর থানার ওসি আসলাম খান, বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসার হাসান মাহমুদ প্রমুখ। বক্তারা এ সময় বলেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের বিশ্ব পরিচিতি রয়েছে। ভয়াল অথচ সুন্দর এ প্রাণী সুন্দরবনের প্রহরীর মত কাজ করছে। বর্তমানে সুন্দরবনে প্রায় ৪৪০টি বাঘ রয়েছে। এর সংখ্যা কোনক্রমেই যাতে হ্রাস না পায়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।