রবিবার মদন উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ৯টি মাদ্রাসায় ১৩২জন লিল্লাহ বোর্ডিং নিবাসীদের মাঝে ১ লাখ ৩২ হাজার টাকা উপজেলা পাবলিক হলরুমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। জানা যায়, ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বীর গোলাম আহম্মদ ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া প্রমুখ।
