বামনায় সংসদ সদস্যের মৃত্যুতে ৩ দিনের শোক

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৫০
বরগুনা-০২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বামনায় তিনদিনের শোক পালিত হয়। উপজেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়। মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। গতকাল সোমবার বামনা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ ওবায়দুল কবির দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মোঃ হাবীবুর রহমান। বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, গতকাল সোমবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা করা হয়। সভায় বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন। প্রেসক্লাব সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ রাজিয়া বেগম, জেলা সেক্টর কমান্ডার্স সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজবুল কবীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, জেলা মহিল লীগের সাংগঠনিক সম্পাদক খালেদা ইসলাম সুইটি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সনজীব দাস, জাফর হোসেন হাওলাদার, সাংবাদিক সোহেল হাফিজ প্রমুখ।