রবিবার রংপুরের কাউনিয়ায় এক কিশোরী গণধর্ষণ মামলায় এক ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। মামলার এজাহারে জানা গেছে, উপজেলার নাজিরদহ এলাকার উক্ত কিশোরীকে সন্ধ্যায় তাদের প্রতিবেশী আলফাজউদ্দিনের ছেলে একরা (২০) পাওনা টাকা দেয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যায় তাকে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ৪/৫ জনে ধর্ষণ করে। কাউনিয়া থানার এসআই আব্দুল মতিন জানান, এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে রবিবার মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা রোববার ওই এলাকায় অভিযান চালিয়ে আলফাজের ছেলে একরাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছেন। আর ধর্ষিতাকে মেডিক্যাল টেস্ট করার জন্য রংপুরে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
