সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৫১
নোয়াখালী জেলা ছাত্রদলের বর্ধিত সভা নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জেলা ছাত্রদলের বর্ধিত সভা গতকাল রবিবার নোয়াখালী পৌরহলে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে এ সভায় বিএনপির কেন্দ ীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, ছাত্রদলের কেন্দ ীয় কমিটির সহ সভাপতি আহসান উদ্দিন খান শিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ বিশেষ অতিথি ছিলেন। নরসিংদীতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীতে পাঁচ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন। রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কর্মরত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া, বেতন বৈষম্য দুরকরা, ভ্রমন ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য পরিদর্শকদের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবমতে স্বাস্থ্য পরিদর্শকদের পদ-নাম অপরিবর্তীত রেখে ২য় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং প্রক্রিয়াধীন ১৯৮৫ সালের নিয়োগবিধি সংশোধনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। হোসেনপুরে ঈদ সামনে রেখে বাড়ছে ছিনতাই হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ হোসেনপুর উপজেলার বিভিন্ন রাস্তায় ঈদকে সামনে রেখে বাড়ছে ছিনতাই। কিশোরগঞ্জ-হোসেনপুর মহা সড়কের রামপুর ও চরপুমদী এলাকায় রমজান মাসে পর পর তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত কয়েক দিন আগে উপজেলার চরপুমদী বাজার মসজিদ থেকে তবলিগ জামায়াতের একটি মোটর সাইকেল ছিনতাই হয়ে যায়। এদিকে শনিবার হোসেনপুর থেকে সিএনজি যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে চরপুমদী নামক স্থানে চলন্ত সিএনজি থেকে এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। জামালগঞ্জে টাকাসহ ২ ছিনতাইকারি আটক সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যবসায়ীর ছিনতাইকৃত ৩ লাখ টাকাসহ দুই ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, কামধরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল (২৫) ও কাচাই মিয়ার ছেলে এমদাদুল হক (৪২)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মশালা রংপুর প্রতিনিধি \ সেভ দ্যা চিলড্রেন ও ইনসিডিন বাংলাদেশের যৌথ সহযোগিতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘শিশু অধিকার’ শীর্ষক কর্মশালা গত রবিবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ মোজাম্মেল হক। রাণীনগরে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের আলোচনা সভা রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গত রবিবার বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাকের রাণীনগর শাখার ম্যানেজার আঃ কাদের ও গ্রামীণ ব্যাংকের রাণীনগর শাখার ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে পৃথক পৃথক কার্যালয়ে সিয়াম সাধনায় আমাদের করণীয় শীর্ষক বিষয়ে করা হয়। আলোচনা শেষে মাওলানা মোজাফ্ফর হোসেনের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাটের কচুয়ায় বিদ্যুত্ষ্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের কচুয়ায় আমির আলী শেখ (৬০) নামে এক বৃদ্ধ বিদ্যুত্ষ্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গনেশ বিশ্বাস বলেন, গত রবিবার যোহরের নামাজ পড়তে এসে দেখেন মসজিদের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে। তিনি লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুত্ষ্পৃষ্ঠ হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহে সেক্টর উন্নয়ন পরিকল্পনার কর্মশালা ময়মনসংিহ প্রতিনিধি \ গতকাল সোমবার ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টরের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ঢাকা বিভাগীয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০১১-২৫’ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ শামসুল কিবরিয়া প্রমুখ। ছারছীনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন উদ্বোধন স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠির ছারছীনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার নবনির্মিত ওই ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.সৈয়দ মুহাম্মদ শরাফত আলী প্রমুখ। শিবগঞ্জে প্রতিবন্ধী যুবককে ট্রাই সাইকেল প্রদান শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চাতরা গ্রামের জেন্টু আলীর ছেলে প্রতিবন্ধী টনিককে ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে। নিজ কার্যালয়ে রবিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা শরিকের আর্থিক সহযোগিতায় এই ট্রাই সাইকেল প্রদান করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মেদ। হালুয়াঘাটে কৃষি ব্যাংকের নতুন শাখা হালুয়াঘাট (ময়মনসিংহ ) \ রবিবার উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৭তম শাখা উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি প্রধান অতিথি হিসাবে এ শাখার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক এস.এম শামসুল আলমসহ অন্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমলনগরে পোর্টাল রিফেসার্স ট্রেনিং শুরু কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায় ইউজার সিকিউরিটি পোর্টাল রিফেসার্স ট্রেনিং শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবদুল আউয়াল ট্রেনিং উদ্বোধন করেন। সহকারী প্রোগ্রামার হিসেবে ছিলেন মোঃ মাকসুদুর রহমান। সমন্বয়কারী জাবের আল মামুন। রবিবার হাজিরহাট উপকূল কলেজ কম্পিউটার ল্যাবে উক্ত ইউজার সিকিউরিটি পোর্টাল রিফেসার্স ট্রেনিং শুরু হয়। এতে ২ ব্যাচে ৪০জন শিক্ষার্থী ট্রেনিং গ্রহণ করবে। রূপগঞ্জে অফিসার্স ক্লাবের আলোচনা সভা রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে গত রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলম, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, কৃষি অফিসার আশেক পারভেজ, শিক্ষক আব্দুর রহিম, মনির হোসেন, আজাহার আলী ভুঁইয়া প্রমুখ। বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বেড়া(পাবনা)সংবাদদাতা \ পাবনার বেড়া উপজেলায় গত রবিবার ভ্রাম্যমাণ আদালত আটটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দশটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা করার অপরাধে আদালত তাদের জরিমানা করেন। গাজীপুরে মুক্তিযোদ্ধা দল সভাপতির মুক্তির দাবি গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লার গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা গত রবিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গাজীপুর জেলার সভাপতি রায়হান আল মাহমুদ রানা। প্রধান অতিথি ছিলেন গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী প্রমুখ। কোটালীপাড়ায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার উপজেলার কাফুলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কৃষিবিষয়ক পরামর্শক এইচ এম ইসমাইল খানের সহযোগিতায় বেসরকারি সংস্থা বিশ্বমানব কল্যাণ প্রচেষ্টার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় বিশ্বমানব কল্যাণ প্রচেষ্টার সহ-সভাপতি গৌরচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক কৌশল্যা বাগচী, পরিচালক দুলাল মধু বক্তব্য রাখেন। মিঠাপুকুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের রংপুরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। গত রবিবার এ ঘটনাটি ঘটে। জানা যায়, রংপুর-বগুড়া মহাসড়কে বগুড়াগামী আলুবোঝাই ট্রাক ও বিপরীতগামী পাবনা থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।