জাতীয় ক্রিকেটার রকিবুল হাসানের মা মোসাম্মত্ হামিদা বেগম গতকাল রবিবার সন্ধ্যায় আকস্মিকভাবে মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পক্ষ থেকে রকিবুল ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।