রোহান। পুরো নাম মো: মহিউদ্দীন জাহাঙ্গীর। পড়াশোনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাত্স্য বিজ্ঞান বিভাগে। বাবা আব্দুস সালাম এবং মা মমতাজ বেগমের প্রথম সন্তান রোহান। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন রোহান। ২০০৬ সালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সুযোগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অনার্সে প্রথম শ্রেণিতে ২য় হয়েছেন। সিজিপিএ ৩.৯৫।
পড়াশোনা ও ভালো রেজাল্ট নিয়ে রোহান বলেন, সব সময় শিক্ষকদের ক্লাস, লেকচার মনযোগ দিয়ে শুনতাম। এছাড়া আমি মনে করি পড়াশোনায় অনেক বেশি সময় দেয়ার চেয়ে মনযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছেন মা ও শিক্ষকদের কাছ থেকে। ভালো ফলাফলের ক্ষেত্রে গ্রুপ করে পড়াশোনা কার্যকরী ভূমিকা রাখে বলে তিনি জানান।
রোহান বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করে সে। রোহান আরও জানায়, একটা ভাল কিছু সব সময়ই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাল কিছুর সমষ্টি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষকদের লেকচার শুনে সে অনুসারে নোট করা, প্রয়োজনীয় আপডেটসহ তা বার বার চর্চা করা।
