৬ পর্ব নিয়ে লুকোচুরি!

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৪
নির্মাতা শাহীন কবির টুটুল এবারের ঈদে একটি ব্যতিক্রমী কনসেপ্টে ছয় পর্বের ধারাবাহিক ‘লুকোচুরি’। শাহীন কবির টুটুল তার এই লুকোচুরি নিয়ে ভিন্ন এক কনসেপ্টে এগোচ্ছেন। জনপ্রিয় অভিনেতা সজল সাধারাত ধারাবাহিক নাটকে কাজ করেন না। এমনকি তিনি ঘোষণায় করে বলেছিলেন আর ধারাবাহিকে কাজ করবেন না। দীর্ঘদিন পর আবারও তিনি ধারাবাহিকে অংশ নিতে যাচ্ছেন। আর এই ভিন্ন কনসেপ্টের ধারাবাহিকের বিষয়বস্তু হলো ৬ পর্বে ৬ নায়িকার বিপরীতে তিনি অভিনয় করবেন। ঈদে এশিয়ান টিভির জন্য তিনি এই নাটক নির্মাণ করছেন। ‘লুকোচুরি’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা শাহীন কবির টুটুল বলেন, ‘আমি চেয়েছি দর্শকদের অন্যরকম একটি বৈচিত্র্য দিতে সেভাবেই কাজ এগোচ্ছে। আর সজলকে অনেকেই অনেকরকম ভাবে দেখেছে। কিন্তু এই ৬ পর্বের সিক্যুয়েলে দর্শকেরা একেবারেই আলাদাভাবে পাবে বলে আমার বিশ্বাস। এরই মধ্যে এফডিসিতে আলাদা সেট তৈরি করে বড় বাজেটেই চলছে ‘লুকোচুরি’ নাটকের নির্মাণ। সজলের বিপরীতে ছয় নায়িকার ভেতরে শখ, বিন্দু, মেহজাবিন, মমসহ অনেকেই থাকছেন। রোমান্টিক ও জীবন ঘনিষ্ঠ গল্পের এই নাটকে ঈদের কেমিস্ট্রিও রয়েছে গল্পের ভাজে ভাজে।’ সজল বলেন, ‘এটা বিশেষ ধারাবাহিক বলেই এভাবে কাজ করছি। প্রথমেই এত জলদি কাউকে বলতে চাইছিলাম না। বিষয়টি ঈদেই সবাই জানুক সেটিই চেয়েছিলাম। তবে এটুকু বলতে পারি, এই ছয় পর্ব অন্য সাধারণ নাটকের মতো না। অনেকটাই আলাদা।’