এ সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত গীতিকার কবির বকুল দ্বিতীয়বারের মতো আবারও নাটকের গল্প লিখেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার গত বছর একটি নাটক লিখেছিলেন। নাটকটির নাম ‘অন্তর্ধান’। তিনি এ বছর ঈদের জন্য একটি নাটক লিখেছেন। নাটকটির নাম ‘দেয়ালের ওপারে আছে আকাশ’। এটি রচনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও অপি করিম। কবির বকুল বলেন, ‘আমি গানের মানুষ। গত বছর একটি নাটক লিখেছিলাম। অনেকেই প্রশংসা করেছিলেন। এবার ঈদ উপলক্ষে একটি নাটক লিখেছি।’ উল্লেখ্য, নাটকটি এই ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানা যায়।
