এ সময়ের ব্যস্ত নির্মাতা সাদেক সিদ্দিকী এবারের ঈদের জন্য ৩টি টেলিফিল্ম ও ১টি ৫ পর্বের ধারাবাহিক ও ১টি এক ঘণ্টার খণ্ড নাটক নির্মাণ করেছেন। টেলিফিল্মগুলো হচ্ছে—‘হাসনাহেনা’, ‘ভালোবাসার নীল আঁচল’, ‘তুমি আমার প্রথম সকাল’, ৫ পর্বের ধারাবাহিক ‘সবাইতো ভালোবাসা চায়’ এবং নাটক ‘স্বপ্নের দিন রাত্রি’। ঈদের ফিকশন নির্মাণ প্রসঙ্গে সাদেক সিদ্দিকী বলেন, ‘প্রতিটি উত্সবেই আমার একাধিক প্রোডাকশন থাকে। বড় বাজেটের কাজ করি বলে উত্সবগুলোকে কেন্দ্র করেই করতে হয়। এবারেও যাচ্ছে বেশ কিছু কাজ। একটি কাজ থেকে অন্য কাজটি ব্যতিক্রম ও ভিন্ন আকর্ষণ সৃষ্টির চেষ্টা করেছি। ঈদে ভিন্ন ভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার হবে। দর্শকরা এই প্রোডাকশনগুলো দেখে আনন্দ পাবে এটুকু নিশ্চিত।’ উল্লেখ্য, টেলিফিল্মগুলো প্রচার হবে এটিএন বাংলা, এসএ টিভি, চ্যানেল নাইন, এশিয়ান টিভি ও বিটিভিতে। নাটক ও টেলিফিল্মগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়িকা পপি, শাহরিয়ার শুভ, শহীদুল আলম সাচ্চু, সানি, হীরা, আফজাল শরীফ, শবনাম পারভীন, হাসান মাসুদ, হিল্লোল, নওশীন, নিসা, উদয় খান, শিল্পী, রাশেদা চৌধুরী, বর্ণা, ওশান, কাজী হায়াত্, আতাউর রহমান, সোহেল খান, বিদ্যা সিনহা মিম, মুক্তি, সাহেলা আক্তার, শাহনাজ পারভীন, মোজাম্মেল হক, মিজান, বাবুল আহমেদ, দিতি, শিরিন শিলা, জারা, সানিতা প্রমুখ।
