ময়মনসিংহের নান্দাইলের ইত্তেফাক সংবাদদাতা, মোঃ শাহ আলম ভুঁইয়ার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা নাজিম উল্লাহকে দ্রুত গ্রেফতারের দাবিতে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকরা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে।
মানববন্ধনের পর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন ও হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, সাপ্তাহিক সুবর্ণ বাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ আহাম্মেদ।
