বিনোদন প্রতিদিন চয়েজ

ক্রাইম ফিকশন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৬
ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইম ফিকশন’। এর আগে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রাইম বিষয়ক নানা রকম অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকলেও তা পূর্ণাঙ্গ নাটক আকারে এই প্রথম নির্মিত হলো। অনুসন্ধানী এই নাটকটি নির্মিত হয়েছে গাজী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় আর নির্মাণ করেছেন চ্যানেলের প্রযোজক তারেক খান। এ নাটকের শিল্পী ও কলা-কুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী এবং যাদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মত অভিনয় করছে। লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যতিক্রমী এই ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি বুধবার রাত ৮ টা ৫৫ মিনিটে প্রচার হবে।