সোনাইমুড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৭
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে (৩০) গত সোমবার রাতে জয়াগ বাজারের পশ্চিমে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পরে থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে জয়াগ এলাকায় প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তাকে গ্রেফতারের পর জয়াগ বাজারে লোকজন উল্লাস করে এবং মিষ্টি বিতরণ করে। থানা পুলিশ জানায়, মিজান একজন চিহ্নিত সন্ত্রাসী।