আগামী দুই বছরের (২০১৩-১৫) জন্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তপন চৌধুরী। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। এছাড়া ওসমান টেক্সটাইলের পরিচালক সাবরিনা ইসলাম বিইএফ’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিইএফ’র কমিটির অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীর আলামীন, মো. মনসুর আহমেদ, তাহমিদ আহমেদ, ফারজানা চৌধুরী, খ. আসাদুল ইসলাম, খন্দকার রফিকুল ইসলাম, এস হুমায়ুন কবির, নিহাদ কবির, হাবিবুল্লাহ এন করিম, ওবায়দুর রহমান খান, মাইনুদ্দিন মোনেম, কাইহান এন রহমান এবং সাকিফ আরফি তাবানি। -প্রেস বিজ্ঞপ্তি
