বুধবার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: রতন সেন হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ, জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকাল ৪টা।
রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ: ঈদ মেহেদী উত্সব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষ, সকাল সাড়ে ১১টা।
সিএনসিআরপি: রানা প্লাজা ধসের কারণ এবং নিরাপদ ভবন নির্মাণে আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা, সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের গণপূর্ত অডিটোরিয়াম, সকাল ১০টা।
দুর্জয় বাংলাদেশ: ‘দলীয় সরকারের অধীনে নীলনকশার মাধ্যমে জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র : প্রেক্ষিত শংকিত জনগণ’ শীর্ষক আলোচনা সভা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সকাল সাড়ে ১১টা।
মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ: ‘মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এবং আজকের বিশ্ব’ শীর্ষক আলোচনা, জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের ভিআইপি সেমিনার হল, বিকাল ৪টা।
জাতীয় মুক্তি কাউন্সিল: সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ, জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকাল সাড়ে ৩টা।
