টপচার্ট

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১০
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন পুলিশগিরি দক্ষিণের বিখ্যাত পরিচালক কে এস রাভিকুমারের সিনেমা ‘পুলিশগিরি’ বক্স অফিসে একশ কোটি রুপিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। শুধু রাভিকুমার নয়, এমন আশাবাদ অভিনেতা সঞ্চয় দত্তেরও। সিনেমাটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাম লেখানো পুলিশ অফিসার হিসেবে অভিনয় করা সঞ্জয় দত্ত ছাড়াও আরও রয়েছেন ওম পুরী ও প্রাচী দেশাই। টারবো অ্যানিমেশনের দুনিয়াতে ড্রিমওয়ার্কস নিজের মতো করে জায়গা করে নিয়েছে। সেই সাথে তাদের অ্যানিমেশন মুভিগুলোর চহিদাও তুঙ্গে। সেই ধারায় যোগ দিয়েছে নতুন অ্যানিমেশন, ‘টারবো’। বাসার সামনের বাগানে জন্ম নেওয়া ছোট্ট শামুক নিয়ে গল্পটি। একটি দুর্ঘটনা শামুকটির জীবন বদলে দেয়। নিয়ে যায় তাকে তার স্বপ্নের কাছে। ‘টারবো’ বর্তমানে টপচার্টের তৃতীয় স্থানে অবস্থান করছে। বলিউড টপচার্ট  ভাগ মিলখা ভাগ ফারহান আখতার, সোনম কাপুর, প্রকাশ রাজ  রামাইয়া ভাস্তাভাইয়া গিরিশ তাওরানি, শ্রুতি হাসান  ডি-ডে ইরফান খান, অর্জুন রামপাল, ঋষি কাপুর  লুটেরা রণবীর সিং, সোনাক্ষী সিনহা  পুলিশগিরি সঞ্জয় দত্ত, ওম পুরী, প্রাচী দেশাই হলিউড টপচার্ট  দ্য কনজুরিং ভেরা ফারমিগা, প্যাট্রিক উইলসন, রন লিভিংস্টোন  ডেসপিকেবল মি ২ স্টিভ ক্যারেল, ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ  টারবো রায়ান রেইনল্ড, স্নুপ ডগ, বিল হ্যাডার  গ্রোনআপ ২ অ্যাডাম স্যান্ডলার, কেভিন জেমস, ক্রিস রক  রেড ২ ব্রুস উইলিস, হেলেন মিরেন, জন ম্যালকোভিচ