মন্তব্য

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১০
 ‘মিডিয়ায় মৌর প্রতিষ্ঠা তো আমাদের হাত ধরেই। একজন মডেল হিসেবে সে অনেকের কাছেই ঈর্ষণীয় এবং অনুসরণীয়। মৌ সব সময়ই তার কাজের প্রতি অনেক বেশি সিরিয়াস। সব সময়ই সে জেনে বুঝে কাজ করে। তার মাঝে এখনও শেখার যে আগ্রহ আছে আমাকে তা মুগ্ধ করে।’ জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান মৌয়ের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে বলেন।  ‘এই গানে প্রতিবাদ নেই, বরং আছে বন্ধুত্বের আহ্বান। যে গানটির কথা-সুরে উঠে এসেছে খুব কাছের অথচ স্থান-কাল-পাত্র ভেদে যে বন্ধুরা অনেক দূরে থাকেন তাদের সঙ্গে সম্পর্কের নানা রঙের গল্প।’ সংগীতশিল্পী প্রীতম ঈদ উপলক্ষে বের হতে যাওয়া ‘দূরের বন্ধু’ গানটি প্রসঙ্গে বলেন।  ‘শুরুতে অনেকের কাছে এই অসম জুটির ব্যাপারটি একটু গোলমেলে ঠেকতে পারে। তবে পুরো নাটকটি দেখার পরে দর্শক এই জুটির রহস্যটা ভেদ করতে পারবেন।’ নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাঘবন্দী, দ্য মাইন্ড গেম’-এ মেহজাবিনের বিপরীতে অভিনয় করা প্রসঙ্গে বলেন।