অবসরের অপেক্ষায়...

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১১
কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালি উপজেলা কৃষি অফিসের সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা সাজিদ হাসান দুলাল। চাকরিজীবনে তিনি একজন সফল ব্যক্তিত্ব। পেশাগত দায়িত্ব পালনে তার কোনো জুড়ি নেই। চাকরির পাশাপাশি তিনি শখ হিসেবে বেছে নেন অভিনয়। কুমারখালির বিভিন্ন মঞ্চে যাত্রা, নাটকে অভিনয় করেন তিনি। রাজবাড়ি জেলার পাংশা উপজেলার এক মঞ্চে তার অভিনয় দেখে পরিচালক কমল সরকার পছন্দ করেন তাকে। একদিন তিনি কমল সরকারের সঙ্গে দেখা করতে ঢাকায় যান। সেসময় চলছিল কমল সরকার পরিচালিত ‘দাঙ্গা’ সিনেমার শুটিং। হঠাত্ করেই তিনি একটি দৃশ্যে শট দেন। প্রথম শর্টেই তিনি সফল হন। পরবর্তীতে তিনি অনান্য সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও সরকারি চাকরির কারণে তা করেননি। তবে সুযোগ পেলে মঞ্চে অভিনয় করে থাকেন। আর দু’বছর পরেই তিনি চাকরি থেকে অবসরে যাবেন। সেময় পুরোদমে সিনেমা, নাটকে অভিনয় করবেন এমনটিই আশা করেন তিনি।