ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ‘সত্যি ভূতের গপ্পো’ মঞ্চস্থ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১২
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মনোজ মিত্র-এর রচনায় মিজানুর রহমান শিশিরের নিদের্শনায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর প্রযোজনায় নাটক ‘সত্যিভূতের গপ্পো’ মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৩-১৪ সালের বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষে নাটকটির মঞ্চায়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআম উবায়দুল মোকতাদির চৌধুরী। পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অব. জহিরুল হক খান প্রমুখ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—কাজী তানভীর সিদ্দিকী, ফয়সাল মাহমুদ জীবন, হাবিবুর রহমান নিপু, ইসরাত জাহান জেসিকা, সাইমন কবির ফাহিম, মামা চরিত্রে বিশাল আহমেদ দুলাল, ইসমাইল হোসেন সিরাজী, মোশাহিদ আলী মিশন, আকরাম হোসেন ভূইয়া, মো. বোরহান উদ্দিন।