শিল্প বানিজ্য প্রতিষ্ঠায় মানিকগঞ্জের বর্তমান অবস্থান দ্রুত এগিয়ে যাচ্ছে। গত এক যুগে এ জেলায় অর্ধশতাধিক বৃহত শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। যেখানে প্রায় দু’লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সুযোগ হয়েছে। এছাড়া জাগীর বিসিক শিল্প নগরী সহ জেলার বিভিন্ন জায়গায় শতাধীক মাঝারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আর কৃষি ও মত্স ভিত্তিক ছোট আকারের শিল্পের ঐতিহ্যতো রয়েছে।
বৃহত শিল্পের মধ্যে আকিজ গ্রুপের ৩টি যথাক্রমে গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল লিঃ ও তরা এলাকায় আকিজ পার্টিকেল লিঃ ঢাকা টুব্যাকু লিঃ। গিলন্ড এলাকায় রয়েছে শতভাগ রফতানীমূখী পোষাক তৈরি কারখানা মুন্নু ফেব্রিক্স লিঃ। ঢাকা-আরিচা মহাসড়ক জাগীর নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বসুন্ধরা স্টিল লিঃ। এছাড়া সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পার্শে গড়ে উঠেছে জেলার অন্যতম বৃহত দুটি শিল্প প্রতিষ্ঠান।
