স্মৃতির দেয়ালে সাজিয়ে রেখেছি
আমার জীবনের যত ছবি
পথের মাঝে পথ হারিয়েছি
আমি দিশাহারাকবি—
শত ব্যথা নিন্দা অপবাদ—
সয়ে যাব হাসি মুখে
কাউকে কখনও বুঝতে দেবনা
কিযে কষ্ট
আমারএ বুকে
যাদের আপনজন ভেবেছি—
আমায় ভেবেছে পর
আমার বুকে আঘাত হেনে
বেধেছে সুখের ঘর
দোয়াকরি তাদের জন্য
তারা থাকে যেন মহাসুখে
ভালবেসে যাব—
আলো দিয়ে যাব—
জ্বলে পুরে
ধূকে ধূকে \
