মানিকগঞ্জ-২ আসনে বিএনপি চাঙ্গা আ’লীগ সম্ভাব্য প্রার্থীর প্রচারণা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১৮
মানিকগঞ্জ-২ আসন এবারের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপি এখন চাঙ্গা। চাঙ্গার পেছনে যার অবদান তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলা বি এন পি’র সদ্য সাধারন সম্পাদক সাবেক এমপি প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত্ম। দীর্ঘ দিন ধরে দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার পিতা শামসুল ইসলাম খান নয়া মিয়া বি এন পির রাজনীতিতে জড়িত ছিলেন এবং তিন বার বিপুল সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী ছিলেন তিনি। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ড়্গেত্রে তার অবদান অনেক বেশি। ধলেশ্বরী নদীতে সেতু নির্মানে যে ভূমিকা পালন করেছেন তা একমাত্র মাটি ও মানুষের প্রতিভার অফুরন্ত্ম ভালোবাসার কারনেই সম্ভব হয়েছে। তিনি গ্রামের আনাচে কানাচে বিদ্যুত্ পৌছে দিয়ে গ্রামকে করেছেন উন্নত। সন্ত্রাশ আর দুর্নীতিকে তিনি কখনো ঠাই দেননি। তাই ছিলেন তিনি সকলের প্রিয় পাত্র। এমপি থাকা অবস্থায় তিনি মারা গেলে তারই সুযোগ্য সন্ত্মান প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত্ম উপ-নির্বাচনে পিতার মতোই বহু ভোটে নির্বাচিত হন। এবারের সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। গত নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিয়ে যে ভুল করেছে এবার তা করবে না বলে বি এন পি নেতা কর্মীদের কাছ থেকে জানা গেছে। কর্মীরা জানান ভুলের কারনে বিএনপি’র দূর্গে গত নির্বাচনে আঘাত হেনেছে মহাজোট প্রার্থী। সম্ভাব্য প্রার্থী হিসেবে শান্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছে নির্বাচনী এলাকাতে। অপরদিকে সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবেন বলে সম্প্রতি সরকারি বাস ভবনে তার ইফতার পার্টি আয়োজন কালে মতবিনিময় সভায় একথা বলেন। এসময় এলাকার সর্বস্তরের লোক জন উপস্থিত ছিলেন। হান্নান বলেন আগেও আমি আওয়ামীলীগে ছিলাম এখনো আছি। নির্বাচন কে সামনে রেখে বি এন পি’র প্রার্থী মাঠে নেমেছেন এবং সংগঠনকে শক্তিশালী করেছেন। আর আওয়ামীলীগের কোন প্রার্থী এখনো মাঠে নেই এবং কর্মীদেরও খোঁজ খবর রাখছেন না। তাই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগীতা কামনা করছি। বিশিষ্ট জনদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সোনা মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল রশিদ বেপারী,পৌর আওয়ামীলীগ সভাপতি নজরম্নল ইসলাম খান রতন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সাধারন সম্পাদক শান্ত্মি লাল মন্ডল, উপজেলা মাধ্যমিক শিড়্গক সমিতির সভাপতি মোঃ হারম্নন-অর-রশিদ, সাধারন সম্পাদক আবুল হোসেন, প্রাথমিক শিড়্গক সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রবিউল আলম, জেলা যুবলীগ সহ-সভাপতি এম এম আলমগীর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সায়েদুল ইসলাম, সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিড়্গক মোঃ আতোয়ার রহমান, উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিড়্গক আরিফুর রহমান সজল, জিজি হাই স্কুলের প্রধান শিড়্গক শহীদুল ইসলাম সরকার, সাবেক ভিপি শহীদুর রহমান শহীদ, জয় মন্ডপ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, শায়েসত্মা সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সিপিবি নেতা লিছান মাষ্টার,কৃষকলীগ নেতা মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যানদের মধ্যে রমজান আলী, শাহাদাত্ হোসেন ও শওকত হোসেন বাদল।