মানিকগঞ্জে উন্নয়নে কাজ করছেন এমপি জাহিদ মালেক স্বপন

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১৮
বর্তমান সরকারের সংসদ সদস্য আলহাজ জাহিদ মালেক স্বপনের আন্তরিক প্রচেষ্টায় মানিকগঞ্জের সাটুরিয়া ও মানিকগঞ্জের পাকা রাস্তা, কাঁচা রাস্তা, স্কুল, কলেজ, ভোকেশনাল, নার্সিং ইনস্টিটিউট প্রভৃতির ব্যাপক উন্নয়ন হয়েছে। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার বিভিন্ন এলাকায় ৫টি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ করেন তিনি। স্কুলগুলো হল কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়, কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহিদ মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফৌজিয়া মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া তিনি হরগজ স্বাস্থ্য কমপ্লেক্স, অডিটোরিয়াম ভবন, যুব কমপ্লেক্স, সদর হাসপাতাল ১০০ বেড থেকে ২৫০ বেডে উন্নীত করা, সাটুরিয়া হাসপাতাল ৩১ বেড থেকে ৫০ বেডে উন্নীত করা, ছোটবড় ১৯ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, রোজিস্ট্রার ভবন, সাটুরিয়া ডাকবাংলো নির্মাণ, শিবালয় ব্রিজ, মানিকগঞ্জ পৌরসভা, বাঙ্গালা ব্রিজ, হিজুলী থেকে কৃষ্ণপুর রাস্তা, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার রাস্তার কাজ হয় ৪ কোটি টাকার। তিনি দুটি বৈদ্যুতিক লাইন স্থাপন করেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেকে উচ্চ বিদ্যালয়। বর্তমানে একটি বাড়ি একটি খামার কর্মসূচির কাজ চলছে। এছাড়াও তার প্রচেষ্টায় নার্সিং ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ টি ছোটবড় ব্রীজ, পাকা রাস্তা ৮০ কিলোমিটার. মেডিকেল কলেজ নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণ ছাড়াও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, আমার জানা মতে স্বাধীনতা উত্তর থেকে আজ পর্যন্ত কোন উন্নয়ন কাজ হয়নি। অনেক কাজ বাকি ছিল, আমার সময়ে এই সরকারের আমলে রাস্তাঘাট, বিদ্যুত্, ব্রীজ, স্বাস্থ্য চিকিত্সা, পাবলিক লাইব্রেরী, জুডিশিয়াল ভবন সহ অনেক কাজের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাছাড়া পুনরায় দল ক্ষমতায় এলে বাকি কাজগুলো সমাপ্ত করা হবে। মানিকগঞ্জের কোথাও কাঁচা রাস্তা ও ব্রীজের অভাব থাকবে না। আমাদেরকে ক্ষমতায় আনলে দেশের উন্নয়নের সাথে সাথে মানিকগঞ্জ জেলার উন্নয়ন ঘটবে ব্যাপকভাবে।