সিঙ্গাইর-হরিরামপুরের উন্নয়নে এমপি এম এস আব্দুল মান্নান তত্পর

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১৯
মানিকগঞ্জ জেলায় সিংগাইর হরিরামপুর এবং সদর এর পুটাইল, হাটিপাড়া, ভাড়ারিয়া সহ মানিকগঞ্জ দুই আসনের সাবির্ক উন্নয়ন সাধিত হয়েছে। সিংগাইর হেমায়েতপুর থেকে গেড়াদিয়া পর্যন্ত পাকা রাস্তা ১০ কোটি টাকার, কানসা পৌরসভার ব্রীজ, পুটাইল হাটিপাড়া মালার মোড় হতে নবাবগঞ্জ পর্যন্ত ১৫ কেটি টাকার রাস্তা, হাটিপাড়া ব্রীজ, পদ্মার ব্রীজ সহ ছোট বড় ১৫টি এবং ২০ কিলোমিটার রাস্তা, কালেক্টরেট ভবন ৪টি, প্রাইমারি স্কুল ও হাইস্কুল ৮টি, স্বাস্থ্য কমপ্লেক্স ৪ টি সহ আরো ব্যপক উন্নয়ন হয় কাচা পাকা রাস্তা। এমপি মান্নান বলেন, আমাকে যদি সিংগাইর সহ মানিকগঞ্জ ২ আসনের জনগন ভোটের মাধ্যমে সুযোগ করে দেয় তাহলে অসমাপ্ত কাজের মধ্যে চান্দর নদীর ওপর ব্রীজ, বালিরটেকে সিংগাইর এর সাথে হরিরাপুরের সাথে যোগাযোগের যে ব্রীজ শোল্লা সিংৃগাইর নবাবগঞ্জের ওপর কালীগঙ্গা ব্রীজ,সিংগাইর হেমায়েত পুর এর ৮ টি ব্রিজ ৫৬ কোটি টাকা অনুমোদিত হয়ে আছে এবং ৫৫ মেগাওযাট বিদ্যুত কাজ ইতমধ্যে অনুমোদিত হয়ে আছে। এগুলো পর্যায় ক্রমে শেষ করা হবে। সিংগাইর হরিরামপুর, সদর এর হাটিপাড়া ও ভাড়ারিয়া এবং পুটাইল সহ মানিকগঞ্জ ২ আসনের সার্বিক উন্নয়ন এবং অসমাপ্ত কাজ গুলো পরিসমাপ্ত করবো। হরিরামপুরের দুই কলেজকে সরকারী করার জন্য কাজ করে যাবো। বালিরটেক আফসার খালি ব্রীজ ও নির্মাণ করা হবে।