আফরোজা খান রিতার স্বপ্ন মানিকগঞ্জবাসীর উন্নয়ন

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১৯
মানিকগঞ্জে দীর্ঘ ১৭ বত্সর পর জাতীয়তাবাদী দল বি.এন.পির কমিটি গঠন হওয়ায় মানিকগঞ্জের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। আফরোজা খান রিতা বলেন যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মানিকগঞ্জ জেলা বি.এন.পির সভাপতি হিসেবে মনোনীত করেছেন। সেই হেতু মানিকগঞ্জ বাসীর বহুদিনের আশা আকাঙ্খা পূরণের লক্ষে তৃনমুল নেতা—কর্মীদের সাথে নিয়ে দলকে সু-সংঘঠিত এবং মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচিত হলে মানিকগঞ্জ বাসীকে আধুনিক শহর উপহার দেয়ার জন্য অঙ্গীকার বদ্ধ। সেই লক্ষে ইউনিয়ন থেকে ইউনিয়ন, থানা থেকে থানা রাতদিন মানুষের কল্যানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।