অপরিকল্পিতভাবে গড়ে উঠায় মানিকগঞ্জ শহরের বেশিরভাগ বহুতল ভবন ও স্থাপনা রয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। অগ্নি নির্বাপণ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না রেখে একের পর এক গড়ে উঠছে এসব বহুতল ভবন। আর শহরের সবচেয়ে বড় কাঁচা বাজারটি দীর্ঘদিন পলিথিনে ঢাকা থাকায় এখানেও রয়েছে আগুন লাগার আশঙ্কা।ছোট্ট এই শহরে ব্যাঙের ছাতার মত নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। বিল্ডিং কোড না মেনেই অপরিকল্পিতভাবে একের পর এক গড়ে উঠছে এসব ভবন। নেই অগ্নিনির্বাপন ব্যবস্থা, রাখা হচ্ছে না গাড়ি পার্কিংয়ের জায়গা। এগুলো দেখার দায়িত্ব নগর কর্তৃপক্ষের হলেও তাদের কোন তদারকি নেই অভিযোগ মানিকগঞ্জবাসীর।
যে ভবনগুলো নির্মাণ হচ্ছে সেগুলোর কোন অনুমোদন আছে কিনা, জানা নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের।
নতুন করে যারা বহুতল ভবন নির্মাণ করছেন তারা যাতে বিল্ডিং কোড মেনেই করেন সে ব্যাপারে তদারকি করছেন বলে জানা গেছে।
