ঢাকায় প্রতিবন্ধি শিশুদের জন্য সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রয়াস স্কুলকে একটি স্কুল বাস প্রদান করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার স্কুলের পক্ষে ডিরেক্টর পার্সোনাল সার্ভিসেস এন্ড প্রভোষ্ট মার্শাল ব্রিগেঃ জেনাঃ শারাফত হোসেন এর চাবি তুলে দেন। এসময় প্রিন্সিপাল লেঃ কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান খান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন
টেকনো এ্যাসোসিয়েটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান এবং বি.জি ক্লিনিং সিস্টেমস এর প্রধান নির্বাহী কর্মকর্তা সম্প্রতি বিনিডিক্ট জালমারসন উন্নতি বাংলাদেশে যৌথ উদ্যোগের একটি চুক্তি বিনিময় করেন
সম্প্রতি নারায়ণগঞ্জে পারটেক্স ফার্নিচারের ৭৯তম আউটলেট উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট মোঃ সোলায়মান
