দীর্ঘদিন ধরে শিমুল খানের নতুন অ্যালবাম রিলিজের খবর উড়ে বেড়াচ্ছিল বিভিন্ন মিডিয়ায়। একাধিক টিভি সাক্ষাত্কারে শুধু বলেই আসছিলেন আমার অ্যালবাম বেরোচ্ছে। কিন্তু কবে কখন অ্যালবাম প্রকাশ হবে তা শিল্পী নিজেও ঠিক জানতেন না। অবশেষে এই শিল্পীর প্রথম একক অ্যালবাম প্রকাশ হলো। গত বুধবার অ্যালবামটি বাজারে প্রকাশ হয়। শিল্পকলা একাডেমীতে এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোক গানের এই অ্যালবামে গান থাকছে মোট ১০টি। ৮টি একক গানের পাশাপাশি মায়ের সঙ্গে দুটি ডুয়েট গান থাকছে অ্যালবামটিতে। গান দুটির শিরোনাম হলো পরাণ ফকিরের ‘দয়াল চান্দ’ আর শাহ আব্দুল করিমের ‘গ্রামের নওজোয়ান’। বাকি গানগুলোর শিরোনাম হলো—‘এক জনম’, ‘নদী ভরা ঢেউ’, ‘দেখে যারে মাইঝ ভাণ্ডারি’, ‘ও বাঁশি রে’, ‘ধিকো ধিকো ও মাইশাল গো’, ‘নছর’, ‘কাঙ্খের কলসি’, ‘চুন’।
