হুমায়ূন আহমেদকে উত্সর্গ করে পপি

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:০৭
প্রয়াত দেশবরেণ্য সাহিত্যিক, নাট্যকার ও পরিচালক হুমায়ূন আহমেদকে উত্সর্গ করে এবং তারেক মাসুদ ও মিশুক মুনীরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘উমশূন্য’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সালমান হায়দার। আর এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। উল্লেখ্য, চিত্রনায়িকা পপি মাঝে মাঝেই ছোটপর্দার নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। নাটকটির গানে কণ্ঠ দিয়েছেন দেশ সেরা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সুবীর নন্দী। নাটকটিতে পপি ছাড়া অভিনয় করেছেন—আরমান পারভেজ মুরাদ, রোকেয়া প্রাচী, ফারজানা ছবি, মৌসুমী বিশ্বাস প্রমুখ। নাটকটি চাঁদ রাত ৮টা ৫০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।