অনুরূপ আইচের রাইটার

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:০৯
সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প নিয়ে ঈদের নাটক লিখলেন অনুরূপ আইচ। নাটকটির নাম ‘রাইটার’। এটি ঈদের দিন জিটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, কম বয়সী এক লেখকের বর্ণাঢ্য জীবন। তিনি যা লিখেন তা-ই হিট হয়। তার লেখা নাটক-সিনেমা দেখার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়েন। এত সুখের ভিড়ে হঠাত্ একটা ঘটনা লেখকের ভাবনার জগতকে আলোড়িত করে। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এ নাটকে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়, রাহুল আনন্দ, লাক্স সুন্দরী স্বর্ণা। ‘রাইটার’ নাটকটি পরিচালনা করেছেন সুস্ময় সুমন। এ ছাড়া অনুরূপ আইচের লেখা আরেকটি নাটক বৈশাখী টিভিতে প্রচার হবে। এ নাটকের নাম ‘রিটার্ন ব্যাক’। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি ভালো কিছু লিখতে। এবার ঈদে দর্শক আমার লেখা দুটি নাটক দেখে আনন্দ পাবেন বলে আশা করি। এ ছাড়া আরফিন রুমী ও পড়শীর গাওয়া নতুন একটি দ্বৈত গান বাজারে আসছে ঈদ উপলক্ষে। গানটিও সবার ভালো লাগবে বলে আমার প্রত্যাশা।’