জাদু শিল্প নিয়েই সারাবছর স্টেজ অনুষ্ঠান ও টিভি অনুষ্ঠানে ব্যস্ত থাকেন সময়ের জনপ্রিয় জাদুশিল্পী শাহিন শাহ। আরটিভিতে শিশুদের নিয়ে ‘জাদুর দেশে’ অনুষ্ঠানটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই সেই ধারাবাহিকতা রক্ষা করেই এবারের ঈদ উপলক্ষে আরটিভিতে তৈরি করছেন ‘চকোবিন এর সাথে জাদুর দেশে’-এর শুটিং। ঈদের অনুষ্ঠান প্রসঙ্গে শাহীন শাহ বলেন, ‘আমার কাছে মনে হয় শিশুদের জন্য ঈদের অনুষ্ঠান টিভিতে সবচেয়ে কম হয়। অথচ ঈদটা মূলত শিশুদের কেন্দ্র করেই হয়ে থাকে। তাই আমি বলব শিশুদের নিয়ে আমার অনুষ্ঠানটি এবারের অন্যতম অনুষ্ঠান।’
