স্বর্ণসহ মিয়ানমারের রাখাইন নারী আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪০
টেকনাফ সীমান্তে সাড়ে ২৬ ভরি স্বর্ণসহ মালা মে (৪২) নামে মিয়ানমারের এক রাখাইন মহিলাকে গত মঙ্গলবার আটক করেছে বিজিবি। সে মিয়ানমার মংডু কোয়াটারপুর এলাকার অধিবাসী। টেকনাফ বিওপি বিজিবির সুবেদার মোঃ জাকারিয়ার নেতৃত্বে মিয়ানমার থেকে একদিনের ট্রানজিট পাস নিয়ে আসার পথে চৌধুরীপাড়াস্থ ট্রানজিটঘাট এলাকায় বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে সাড়ে ২৬ ভরি স্বর্ণের দুইটি পাটাসহ রাখাইন মহিলাকে আটক করেছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ১৩ লাখ টাকা। আটক মহিলাকে গতকাল বুধবার থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।