৪ ঘেরমালিক অপহরণের ঘটনায় ২ ভারতীয়সহ ৫ জলদস্যু আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪২
মুক্তিপণের দাবিতে শ্যামনগরে চার ঘেরমালিক অপহরণের ঘটনায় পুলিশ জলদস্যু জামু বাহীনির প্রধান জামু, দুই ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করেছে। পুলিশ মঙ্গলবার বিকালে গোলাখালী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, গোলাখালি গ্রামের জামির আলী জামু, ভারতীয় নাগরিক প্রিয়জিত সরকার ও বিদ্যুত্ অধিকারী, কালিঞ্চী গ্রামের শেখ আনছার ওরফে চোখঘোলা আনসার এবং উজ্বল। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চার ঘের মালিক অপহরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।