মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,শিক্ষক-কর্মচারীগণের জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১ আগস্টের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
