বুধবার গণপূর্ত কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সভা রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. সালেউদ্দিন সেলিম, মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এবং ঢাকা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, কার্যকরি সভাপতি আবু তালেব প্রমুখ। বক্তারা অভিলম্বে ৬০% মহার্ঘ ভাতা প্রদান, ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ:গণপূর্ত অধিদপ্তরের সেটআপ পরিবর্তন করে কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করা ও নিয়োগ বিধি সংশোধনের দাবি জানান। একই সঙ্গে আগামী ১৯, ২০, ২১ আগস্ট সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঘোষিত অবস্থান কর্মসূচির প্রতি পুনঃএকাত্মতা ঘোষণাসহ তা সফল করার জন্য কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। —প্রেস বিজ্ঞপ্তি
