বগুড়ার স্থানীয় আলতাফুন্নেছা মাঠে প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লিগে শহীদ তারেক সংঘ ৪-১ গোলে আলেয়া ফ্যাশন ফুটবল দলকে হারিয়েছে। খেলার প্রথমার্ধে শহীদ তারেকের এবায়দুর ২টি গোল করে। দ্বিতীয়ার্ধে এবায়দুর আরো একটি গোল করে হ্যাটট্রিক এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন। আজকের খেলায় অংশগ্রহণ করবে অল ইয়ং স্টার ক্লাব ও সান সাইন।
