বাপ্পী, প্রিন্স, তুহিন, চন্দন এবং আশিক উজ্জামানকে বহিষ্কার প্রসঙ্গে হকি খেলোয়ার কল্যাণ সমিতি গতকাল এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে তাদের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় হকি দলের কোচের সাথে খেলোয়াড় কল্যাণ সমিতির কোনো বিরোধ নেই। ফলে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য কর্তৃক কোচকে লাঞ্ছিত করার প্রশ্নই ওঠে না। তারপরও কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকলে সমিতি এ জন্য দুঃখ প্রকাশ করছে। এছাড়াও জাতীয় স্বার্থে জাতীয় হকি দলের খেলোয়াড়দের প্রশিক্ষণে মনোনিবেশ করার আহবান জানিয়েছে এ সমিতি। একই সাথে খেলোয়াড় কল্যাণ সমিতি উল্লেখিত পাঁচ জনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।
