বিরহ যাপন

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৪০
জীবন মানেই মেঘলা দিনে শরত্ হাওয়া জ্যোত্স্না ভরা মাঠে সবুজ উত্সব ঘুম পাড়ানি গান, ভ্রমর গুঞ্জন শীতের সকালে রোদের ঝলকানি মমত্বের হাতছানি। অন্ধকারে ভাঙা পথ ভাঙা বাড়ি আর হাঁটুজলে অনর্থ উল¬াস জীবন মানেই আবছা হয়ে আসা সম্পর্ক আগুন উপবন অসমাপ্ত জীবন, আসন্ন সন্ধ্যার শেষ পত্র পাথর সময় মেঘের ক্রন্দন, জলের ওপর জল ছলকে পড়া কপালে চিন্তার ভাঁজ, রক্তে লেখা নাম, অনিশ্চিত জীবন আবর্তিত হতে থাকে। খণ্ড চাঁদের আলো এক্কাদোক্কা খ্যালে ডুবে যাচ্ছে দিগন্ত। পতনের মহা উত্সবের ভেতরে জ্ঞানবৃক্ষের ফল স্তব্ধতা নিয়ে আসে... জীবন মানেই জলমগ্ন স্বপ্নের মুখোমুখি বসে থাকা জীবন মানেই কি তোমার সাথে আমার বিরহ যাপন?