জন্মান্ধ এখন

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৪১
পৃথিবীর সবুজ সরোবর ছেড়ে চলে যায় একজন দূরদিগন্তের রেশমি লেকে; অধিস্বপ্নে নিকষিত হয় তার পরাচৈতন্য। আর প্রতি আঠারই শ্রাবণের বিরতিহীন বৃষ্টিধারায় রুপালি জলপরির পাশে কেলি করে বেড়ায় সোনালি মাছের সিরিজ। এইবার সবাইকে চক্ষুষ্মান রেখে জন্মান্ধ দেখে ফেলে ক্যানভাসের সবটুকু রিমঝিম নীল।