ঈদে বন্দর খোলা রাখার আহ্বান ইএবি’র

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২০:৪৬
আগামী ঈদের ছুটিতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম, মংলা ও বেনাপোল শুল্ক বন্দর খোলা রাখার দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। গতকাল সংগঠনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও নৌ মন্ত্রণালয়ে পাঠানো পৃথক দুটি চিঠিতে এ দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ঈদের ছুটির পূর্বে আমদানী ও রপ্তানীর কর্মকাণ্ড বৃদ্ধি পায়। এই সময়ে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন পাওনা পরিশোধ করতে হয়। আসন্ন ঈদের ছুটিতে এবং ঈদের ছুটির পূর্বে সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউজ বন্ধ থাকলে আমদানী ও রপ্তানীর কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হবে।