সমপ্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিস চালু করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর সিইও জিম ম্যাককেইব, ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কাভারেজ আবরার আনোয়ার এবং আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ জোন-এর জেনারেল ম্যানেজার এ, জে,এম আজিজুর রহমান নতুন এই অফিসের উদ্বোধন করেন। কর্পোরেট গ্রাহকদের নানা প্রয়োজন মেটাতে এই অফিসের মাধ্যমে ব্যাংক তার সেবাসমূহ বিস্তৃত করতে পারবে। - প্রেস বিজ্ঞপ্তি
