১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৩
একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭২তম ড্র বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৮৬৪৪৭৭ নম্বরের সিরিজ, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৬৪৭৩৩৮ নম্বরের সিরিজ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০৬৩০১১৪ ও ০৯০০৯৫২ নম্বর। ঢাকা বিভাগের অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একক সাধারণ পদ্ধতিতে (অর্থাত্ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) বাংলাদেশ প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৮টি সিরিজ এ ড্রয়ের অন্তর্ভুক্ত। সিরিজগুলো হলো:কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট এবং খঠ। এ সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয় এবং বন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয় এ ৩৮টি সিরিজের প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ডও প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হবে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তার মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য হবে। লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে:০১২২১৩৩ ও ০৪৯৮৩৬৮ নম্বর। এছাড়া ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো:০০৫১০৮৫, ০২৪১১৯১, ০৪১৬১০৯, ০৬৯৮৫২১, ০৯০৯৬৪২, ০০৮৩৫২১, ০২৪৯৭১৪, ০৫৪০৭৮৩, ০৭২৩৫৯৭, ০৯২০২৯২, ০১১৮৬৯০, ০২৭২৪৫৯, ০৫৪৭৭২২, ০৭৪৪৪৬৮, ০৯২৮৬৩০, ০১২২৪৪৮, ০২৭৫২৫৫, ০৫৫৭৯১৯, ০৭৯১৫৯৮, ০৯২৯৯০২, ০১৬১৫৯৭, ০২৭৯৪২৯, ০৫৬০৯২৭, ০৮০২৮১৮, ০৯৩৩৪২৯, ০১৯৮৬০৩, ০২৯৭৭২৯, ০৬৪৯৩২৩, ০৮৩৮৩৪৯, ০৯৪৩২৫৪, ০১৯৯৬১০, ০৩৭৯১২৩, ০৬৭৫৭২৪, ০৮৪৬৪৮২, ০৯৭৯০৮৭, ০২২২৫০০, ০৩৮৭৯৩৯, ০৬৮৪৪০৯, ০৮৪৭১৫১ ও ০৯৮৯৪১৫।