ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার স্থল বন্দরগুলোতে কার্যরত তফসিলি ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা খোলা থাকবে। বুধবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, চলমান রমজান ও আসন্ন ঈদুল ফেতর উপলক্ষে বাজারে পিঁয়াজের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ভারত থেকে পিঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে ঈদের ছুটির আগের সকল সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) বাংলাদেশ ভারত সীমান্তের অন্যান্য স্থানে অবস্থিত স্থল বন্দরগুলোতে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর সকল এডি শাখা খোলা থাকবে।
পোশাক শিল্প এলাকায়
ব্যাংক মঙ্গলবার খোলা
শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে আগামী মঙ্গলবার শবে কদরের ছুটিতে পোশাক শিল্প এলাকায় অবস্থিত সকল ব্যাংকের শাখা খোলা থাকবে। বুধবার এক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
