বুকের দুধে শিশুর আই কিউ বাড়ে

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৪
যেসব শিশুরা অধিক সময় বুকের দুধ পান করে তাদের বুদ্ধিমত্তা বা আই কিউ বেশি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন যে সমস্ত মায়েরা সন্তানের জন্মের প্রথম ৬ মাস ব্রেস্ট ফ্রিডিং করিয়েছেন তাদের সন্তানদের আই কিউ স্বাভাবিকের চেয়ে বেশি। পাশাপাশি যে সমস্ত মায়েরা সন্তানের প্রথম বছরে বুকের দুধ ও অন্যান্য ফর্মুলার দুধ পান করিয়েছেন তাদের আই কিউ যে সমস্ত শিশু বুকের দুধ কম পান করেছে তাদের চেয়ে বেশি। তবে বিশেষজ্ঞগণ শিশুর ক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং-এর ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমেরিকান একাডেমী অব পেডিয়াট্রিকস-এর সুপারিশ হচ্ছে শিশুকে জন্মের প্রথম ৬ মাস শুধু মায়ের দুধ দেয়া উচিত। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ