স্বর্ণ কিশোরী

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৫
গত দুই দশকে বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়ে অগ্রগতি অর্জন করেছে এ ক্ষেত্রে মাতৃমৃত্যু হ্রাস ও প্রজনন স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্য। অর্জিত সাফল্যের পরও প্রজনন স্বাস্থ্য ও মাতৃমৃত্যুর ক্ষেত্রে বর্তমানে যে চিত্র তা যেকোনো সচেতন ও সভ্য সমাজের জন্য আতংক ও উদ্বেগের। আজও প্রতিদিন শতশত নারী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায় বা পঙ্গুত্ব বরণসহ নানারকম জটিল রোগে আক্রান্ত হয়। এ ব্যাপারে চ্যানেল আই একটি উদ্যোগ গ্রহণ করেছে। ‘স্বর্ণ কিশোরী’ নামে তারা আয়োজন করেছে একটি সমাজ সচেতনতামূলক টিভি অনুুষ্ঠানের। এ কার্যক্রম শুরু করতে গত ৩১ জুলাই চ্যানেল আই কার্যালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ইউএস এআইডি, সূর্যের হাসি এবং চ্যানেল আইয়ের মধ্যে।