গতকাল রাত ৮টায় একাত্তর টেলিভিশনের ‘একাত্তর সংযোগ’-এ মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। একাত্তর টেলিভিশনের নিয়মিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সজীব ওয়াজেদ সাম্প্রতিক বিভিন্ন আলোচিত বিষয় এবং বাংলাদেশের সরকার ও রাজনীতির নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। সম্প্রতি আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসার তথ্য থাকা বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের একটি উক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে তিনি কথা বলেন। ‘একাত্তর সংযোগ’ অনুষ্ঠানটি আজ সকাল ১০টায়, বিকেল ৫টায় ও রাত ১টায় পুনঃপ্রচার হবে।
